1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

কর্ণফুলীতে ট্যাংকার ফুটো হয়ে তেল, জরিমানা ৩ কোটি টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ১৯৩ Time View

কর্ণফুলী নদীর বন্দরের ডলফিন জেটি সংলগ্ন এলাকায় একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে একটি অয়েল ট্যাংকার ফুটো হয়ে জ্বালানি তেল নদী ও খালে ছড়িয়ে পড়ার ঘটনায় অয়েল ট্যাংকার মালিককে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে।

নিঃসরণ তেলের কারণে কর্ণফুলী নদীর পানি দূষণ হওয়ায় রবিবার পরিবেশ অধিদপ্তর এই জরিমানা করে।

এর আগে গত শুক্রবার ভোরে ট্যাংকারটি ফুটো হয়ে প্রায় ১০ টন ডিজেল নদীতে ছড়িয়ে পড়ে। শনিবার ভোর থেকে বন্দর কর্তৃপক্ষ নদী থেকে পানি মিশ্রিত এ তেল সংগ্রহ শুরু করেছে।

 

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘দেশ-১’ নামের তেলবাহী জাহাজটি অবস্থান পরিবর্তনের সময় অপর জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ‘দেশ-১’ ফুটো হয়ে তা থেকে তেল ছড়িয়ে পড়ে। ঐ ট্যাংকারে ১২০০ টন ডিজেল ছিল। পদ্মা জেটি থেকে তেল নিয়ে সেটি খুলনা যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার পর তার বেশির ভাগ তেল নদীতে পড়ে যায়। এ পর্যন্ত নদী থেকে প্রায় ৮০ শতাংশ তেল উত্তোলন করা হয়েছে। জাহাজ দুটি আটক করা হয়েছে। কোস্ট গার্ড তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।

বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম জানান, ভোরে ঘটনার সময় কাছাকাছি ছিল আমাদের তেল অপসারণকারী জাহাজ বে ক্লিনার-২। তখন জোয়ার-ভাটার মাঝামাঝি সময় ছিল। তাই সহজেই ছড়িয়ে পড়া তেল স্ক্রিনিং পদ্ধতিতে অপসারণ সম্ভব হয়েছে। এরপর দ্রুততম সময়ে বে ক্লিনার-১ এবং সাপোর্ট ভেসেল হিসেবে কান্ডারি-৮, ১০ ও ১১ কাজ শুরু করে। যতক্ষণ পর্যন্ত নদীতে তেল দেখা যাবে ততক্ষণ পর্যন্ত অপসারণ কার্যক্রম চলবে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্ত দাশগুপ্তা জানান, নদীতে তেল ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। ছবিসহ বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পরিবেশ দূষণের আলামত পেয়েছি। দুর্ঘটনাকবলিত জাহাজ দুটির মালিকপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে।

-খবর দৈনিক ইত্তেফাকের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved