1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

করোনা সতকর্তা: বাজারে বা দোকানে গেলে করণীয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৭০ Time View

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বিশেষজ্ঞরা বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যেতে নিষেধ করেছেন। এমনই পরামর্শ দেয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও। তবুও অনেকেই বাজার বা বিশেষ কাজে হরহামেশাই বের হচ্ছেন! এতে করে আপনিসহ পরিবারের সদস্যরাও কিন্তু ঝুঁকিতে রয়েছেন! 

বেশিরভাগ ক্ষেত্রেই এখন মানুষ বাজার ও ওষুধের দোকানে বেশি যাতায়াত করছে। তবে জানেন কি? বাজার বা দোকান থেকেও এই ভাইরাস আপনার শরীরে প্রবেশ করতে পারে। তাই বাজারে বা দোকানে গেলে কিছু বিষয় মেনে চলা জরুরি-

> জনসমাগম রয়েছে এমন জায়গা এড়িয়ে চলুন। কোনো দোকানে বেশি ভিড় দেখলে সেখানে যাবেন না।

> বাইরে বের হলে অবশ্যই মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন। তবে মুখে কখনো স্পর্শ করবেন না।

> বাজার থেকে ফিরে অবশ্যই হাত ধুতে হবে। এরপর বাজারের ব্যাগটিও সাবান পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে রোদে দিন। পলিথিন হলে ফেলে দিন ডাস্টবিনে।

> সবসময় বাজার থেকে সতেজ ও তাজা শাক সবজি ও ফল কিনুন। প্যাকটজাত পণ্য কেনার পূর্বে অবশ্যই মেয়াদ আছে কিনা দেখে নিন।

> রাস্তায় দাঁড়িয়ে কারো সঙ্গে খোশগল্পে ব্যস্ত হবেন না। দোকানেও অহেতুক সময় নষ্ট করার দরকার নেই।

> বাজার থেকে ফিরে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। ব্যবহৃত পোশাক ও জুতাও পরিষ্কার করে নিন।

> প্রয়োজনে কয়েকদিনের জন্য বেশি করে বাজার করে রাখুন। এতে করে ঘন ঘন বাইরে বের হতে হবে না।

> অবশ্যই বাইরে থেকে ঘরে ফিরে মাস্ক ও গ্লাভস ফেলে দিতে হবে।

> বাজার বা দোকান থেকে ফেরার পর গোসল করে নিন। এতে করে আপনি সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত থাকবেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved