1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

করোনা সঙ্কটে এগিয়ে আসেননি শাহরুখ-আমির, সমালোচনার ঝড়

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৭৫ Time View

করোনা সঙ্কট মোকাবেলায় ত্রাণ তহবিলে এরইমধ্যে ২৫ কোটি টাকা দান করেছেন অক্ষয় কুমার। ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব নিয়েছেন সালমান খান। হৃত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেঠি, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, থেকে সারা আলি খানসহ আরো অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন।

আশ্চর্যের বিষয় হলো, এখনও কোনোরকম মুখ খুলতে দেখা যায়নি বলিউডের দুই খানের কাউকে। সাহায্য তো দূরের কথা, শাহরুখ-আমিরের মুখে সচেতনতার কথাও শোনা যায়নি! স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন অনেকেই- “করোনা মোকাবিলায় শাহরুখের অনুদান কত? এখন কেন তিনি চুপ?”

নেটিজেনরা বিঁধতে ছাড়েননি আমির খানকেও! “একসময়ে যার স্ত্রীর মুখে শোনা গিয়েছিল যে এদেশ বসবাসের অযোগ্য! কিংবা এদেশে থাকলে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা সন্দিহান, সেই আমির খানই বা এখন কোথায় গেলেন?” এ যাবতীয় মন্তব্যে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

অন্যদিকে কাপুর পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো অর্থসাহায্য জমা পড়েনি ভারতের ত্রাণ তহবিলে। চুপ রয়েছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিংও। তাদের মতো প্রথম সারির তারকাদের কাছ থেকে এমনটা প্রত্যাশিত ছিল না বলেই মন্তব্য করেছেন অনেকেই। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved