মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশিদের ওমানে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কোভিড-১৯ প্রতিরোধে গঠিত সুপ্রিম কমিটি।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাংলাদেশের প্রবাসীরা ওমানে প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয় নিষেধাজ্ঞায়। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার ভারত-পাকিস্তানও রয়েছে এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
বুধবার (২১ এপ্রিল) ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী হাম্মুদ বিন ফয়সাল আল বুসাইদির নেতৃত্বে করোনা সংক্রমণ বিস্তার রোধে সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন- করোনা সংক্রমণ বৃদ্ধি : দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা
কমিটির সিদ্ধান্তে বলা হয়, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আগামী ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকে ওমানে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।