1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

করোনা সংক্রমণ এড়াতে কোয়ারেন্টাইন কার্যকরের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৮০ Time View

করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা লোকজনের সঠিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। ইউরোপ ও উত্তর আমেরিকায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সোমবার এ কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। সংস্থার জরুরি ডাক্তার মাইকেল রায়ান দ্বিতীয় ধাপে সংক্রমণ হার বেড়ে যাওয়া প্রসঙ্গে কঠোর পদক্ষেপ বাস্তবায়নে ব্যর্থতাকে দায়ী করেন।

তিনি বলেন, তাকে যদি একটি আকাঙ্ক্ষার কথা বলা হয়, তবে তিনি নিশ্চিত সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তিকে উপযুক্ত সময়ের জন্যে কোয়ারেন্টাইন বাস্তবায়ন করতেন বলতে চান। জেনেভা থেকে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি বলেন, পদ্ধতিগতভাবে কোথাও এ কোয়ারেন্টাইন মানা হচ্ছে বলে আমি মনে করি না। এ কারণে সংক্রমণের ধারা উচ্চ হচ্ছে।

রায়ান আরও বলেন, জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের ৪৮টি দেশের অর্ধেকেরও বেশিতে গত এক সপ্তাহে সংক্রমণ হার ৫০ শতাংশেরও বেশি বেড়েছে।

তবে আশার কথা হলো মৃত্যু ও মারাত্মক অসুস্থতার হার চলতি বছরের প্রথম দিকের মতো উচ্চ নয়। রায়ান বলেন, এখন তরুণরা অনেক বেশি আক্রান্ত হচ্ছে। চিকিৎসায় তারা সুস্থও হয়ে উঠছে।

সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সংক্রমণ রোধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই আমরা করোনার বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু আশার কথা হলো আমরা যদি সম্মিলিত পদক্ষেপ নেই তাহলে সংক্রমণ কমিয়ে আনতে পারবো।

এদিকে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা চার কোটি ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে সংস্থাটি বলছে, মানব শরীরে ৪২টি টিকার পরীক্ষা চলছে। এর মধ্যে ১০টি পরীক্ষার তৃতীয় ও চূড়ান্ত ধাপে রয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved