1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

করোনা সংকট নিয়ে নাটক ‘মানুষের গল্প’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৬৯ Time View

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে আতঙ্কে বিশ্ববাসী। এ সংকটময় মুহূর্তের কিছু দৃশ্য দর্শকদের জানান দিতে নাটক নির্মাণ করছেন প্রীতি দত্ত। নাম ‘মানুষের গল্প’। 

নির্মাতা জানান, চারজন মানুষের লকডাউনের নানা সংকট নিয়ে এ নাটকের গল্প এগিয়ে যাবে। পাশাপাশি থাকবে করোনাকালের নানা বিভ্রান্তি ও দিকনির্দেশনার কথা। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। যার প্রধান চারটি চরিত্রে রয়েছেন ইরফান সাজ্জাদ, মৌসুমি হামিদ, নজরুল রাজ ও মিলি বাসার।

নাটকটি নিয়ে মৌসুমি হামিদ বলেন, নাটকটির গল্প বর্তমান সময়কার। আমরা সবাই অনেক যত্ন নিয়েই শুটিংয়ে অংশ নিয়েছি। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় সর্বোচ্চ সচেতন থাকার চেষ্টা করছি।

নজরুল রাজ বলেন, করোনা সময়কালের প্রেক্ষাপট নিয়ে এ নাটকটির গল্প। আমি আশা রাখি নাটকটি প্রচারে আসলে গল্পটি মানুষের মনে টাচ করবে।

নির্মাতা সূত্রে জানা গেছে শিগগিরই ‘মানুষের গল্প’ নাটকটি  একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচারিত হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved