1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

করোনা শঙ্কার মধ্যেই বুধবার শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৬৫ Time View

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের শঙ্কার মধ্যেই বুধবার শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। করোনাকালে পার্লামেন্ট নির্বাচনের জন্য শ্রীলঙ্কার ভোটারদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

জানা গেছে, নির্বাচনের দিন ভোটারদেরকে মুখে মাস্ক পরতে হবে। ব্যালট পেপারে ভোট দেয়ার জন্য নিজেদেরকেই সঙ্গে কলম নিতে হবে। ভোটকেন্দ্রে রক্ষা করতে হবে সামাজিক ও শারীরিক দূরত্ব। এর আগে করোনা ভাইরাস সংক্রমণের জন্য এই নির্বাচন দুই দফা স্থগিত করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার গণনা করা হবে শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনের ভোট। এই নির্বাচনের মাধ্যমে জাতীয় ভঙ্গুর রাজনীতিতে নিজের ক্ষমতাকে মজবুত করার আশা করছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ । যদি তিনি বিজয়ী হতে পারেন, তাহলে তাতে সুবিধা হবে তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপক্ষের। নির্বাচনে জয়ী হলে দু’জনে মিলে তাদের মতো করে সংবিধান সংশোধন করতে পারবেন।

রবিবার পর্যন্ত শ্রীলঙ্কায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৮১৬ জন। মারা গেছেন ১১ জন। এইসব সংখ্যা দক্ষিণ এশিয়ার অন্য প্রতিবেশীদের তুলনায় অনেক কম। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved