করোনার সংক্রমণে সারাবিশ্বই এখন দুশ্চিন্তাগ্রস্ত। এর থাবা থেকে কেউই রেহাই পাচ্ছেন না। এই সময় কি খাবেন আর কি খাবেন না তার তালিকা প্রতিনিয়তই দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন সব খাবারই খেতে বলছেন তারা। শরীরে টক্সিন দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সবচেয়ে বেশি কার্যকরী পানি।
দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার পানি করুন। অনেকেই আছেন শুধু পানি খেতে পারেন না। সেক্ষেত্রে পানিতে কিছু উপাদান মিশিয়ে নিতে পারেন। এতে পানির স্বাদ বাড়বে এবং এসব উপাদানের পুষ্টিগুণও পাবেন। জেনে নিন কী কী মেশাতে পারেন-
> কিছু তাজা পুদিনা পাতা ছেঁচে পানিতে ফুটিয়ে নিন। এবার ঠাণ্ডা করে বা হালকা গরম অবস্থায় বারবার পান করুন।
পুদিনার সঙ্গে তুলসি পাতা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এতে শরীর কিছুটা ভিটামিন সি পাবে। যা এই সময় খুবই প্রয়োজন।
> কিছুটা তাজা আদা কুচি করে পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে নিন। এটি গরম অবস্থায় ও পান করতে পারবেন। এর সঙ্গে এলাচ লবঙ্গ মিশিয়ে নিতে পারেন। একসঙ্গে অনেকখানি তৈরি করে বোতলে ভরে রাখুন। সারাদিনে অল্প অল্প করে পান করুন।
> এর পাশাপাশি চিনি ছাড়া বিভিন্ন চা পান করতে পারেন।সূত্র: বোল্ডস্কাই, ডেইলি-বাংলাদেশ ডটকম