1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

করোনা যুদ্ধে হেরে চলে গেলেন অভিনেত্রী দিব্যা ভাটনাগর

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ১১২ Time View
অভিনেত্রী দিব্যা ভাটনাগর। ছবি: সংগৃহীত।

করোনার সঙ্গে যুদ্ধে করে হেরে গেলেন অভিনেত্রী দিব্যা ভাটনাগর। মারা গেলেন ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়-এর অভিনেত্রী। তার অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন দুই বন্ধু অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য ও শিল্পা শিরোদকর।

টিভি শো ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়-তে পরিচারিকা গুলাবোর ভূমিকায় অভিনয় করতেন দিব্যা ভাটনাগর। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরি ভিডিও থেকে একটি স্ক্রিনশট শেয়ার করেছিলেন অভিনেত্রী। তাতে লেখা ছিল, আমার ইনস্টাগ্রাম পরিবার। আমার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন। আপনাদের সবাইকে ভালোবাসি।

তার পোস্ট করা ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় মুখে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় দিব্যা। তবে তার মুখে হাসি লেগে ছিল।

গত মাসের শেষে গোরেগাঁওয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিব্যাকে। তিনি অসুস্থ হওয়ার পর দিল্লি থেকে সেখানে পৌঁছেন তার মা। তিনি জানিয়েছিলেন, গত ৬ দিন ধরে দিব্যার গায়ে জ্বর রয়েছে। ওর শরীরে তীব্র অস্বস্তি ছিল। আমি দিল্লি থেকে চলে আসি আর বাড়িতে একটা অক্সিমিটার নিই। ওর অক্সিজেনের মাত্রা মাপতে শুরু করি, সেটা ৭১-এ নেমে যায়। ওকে ভেন্টিলেটরে রাখা হয়। এখন ওর অক্সিজেনের মাত্রা ৮৪। ওর অবস্থা আশংকাজনক। পরে পরীক্ষা করলে কোভিড-১৯ পজেটিভ আসে।

তবে শেষ রক্ষা হল না। অকালেই চলে গেলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। দিব্যার সঙ্গে নিজের ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, যখন কারো কাছে কেউ থাকত না, তখন তুই-ই তো থাকতি। দিবু তুই-ই তো আমার আপন ছিলি, যাকে আমি বকতে পারতাম, যার উপর রাগ করতে পারতাম, মনের কথা বলতে পারতাম। তবে আমি জানি আজ তুই আরো ভালো জায়গায় আছিস, যেখানে দুঃখ, যন্ত্রণা, কষ্ট কিছু নেই। তোকে খুব মিস করব। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved