করোনাভাইরাস মোকবিলায়া এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ত্রাণ তহবিলে ২.৫ কোটি টাকা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, শনিবারই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফোন করেছিলেন শাহরুখ খান। মুখ্যমন্ত্রীকে তিনি জানান, করোনা মোকাবিলায় রাজ্যে যে ২০০ কোটি টাকার ত্রাণ তহবিল তৈরি হয়েছে, তাতে তিনি আড়াই কোটি টাকা অনুদান হিসাবে দিবেন।
করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে আড়াই কোটি টাকা দেয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ হাজার পিপিই দেয়ার কথাও জানিয়েছেন কিং খান। এদিকে করোনা মোকাবিলায় রাজ্যের পাশে দাঁড়ানোর জন্য শাহরুখকে টুইট করে ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।