1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

করোনা মোকাবিলায় নাট্যনির্মাতাদের উদ্যোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ১০৯ Time View

টেলিভিশন মিডিয়ার সব সংগঠনের সদস্যদের জন্য ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। তারা একটি স্বেচ্ছাসেবক দল গঠন করেছে। দলটির স্বেচ্ছাসেবকরা টিভি মিডিয়ার কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের সেবায় নিয়োজিত থাকবে।

ডিরেক্টর গিল্ডের সভাপতি সালাহ্উদ্দীন লাভলু ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক জানান, এই স্বেচ্ছাসেবক দল ও সংগঠনের বর্তমান কার্যনির্বাহী পরিষদ টেলিভিশন মিডিয়ার সব সংগঠনের সদস্যদের প্রয়োজনে চিকিৎসা সেবা পেতে সহযোগিতা করবেন। সরকার ঘোষিত নিয়ম মেনে এবং নিজেকে নিরাপদ রেখে এসব কার্যক্রমে অংশ নেবেন তারা। এ জন্য নিরাপত্তা সামগ্রী পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ডিরেক্টরস গিল্ড প্রদান করবে।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এ অলিক টিভি মিডিয়ার সদস্যদের উদ্দেশ্যে  বলেন, ‌‌‌যদি কোনো সদস্য মনে করেন তার করোনার উপসর্গ দেখা দিয়েছে, তাহলে গোপন না রেখে স্বেচ্ছাসেবক দলের সহযোগিতা নিন। এই ক্রাইসিসে আমরা সংগঠনের সব সদস্যের পাশে আছি।

স্বেচ্ছাসেবক দলের সমন্বয়কারী হিসেবে আছেন নাট্যনির্মাতা ফরিদুল হাসান ও পিকলু চৌধুরী। সদস্যদের মধ্যে আছেন- আশিক মাহমুদ রনি, সঞ্জয় বড়ুয়া, শাহীন স্বাধীন, মো. মামুন খান, চিকিৎসক সোহেলী পারভীন মুক্তা, ইমন সাদি, চয়নিকা চৌধুরী, রাজীব হাসান, মিঠু রায়, জামাল উদ্দিন জামান, মঞ্জুরুল হক মঞ্জু, রাফাত মজুমদার রিংকু, এস এম আরিফ, শ্রী জুগল চন্দ্র শীল পলাশ, শাহাদাত আলম ভুবন, হিমেল ইসহাক, সোহাগ কুমার বিশ্বাস, ইমেল হক, হাসান রেজাউল, ডা. আওরঙ্গজেব আরু। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved