1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

করোনা মোকাবিলায় কী করছেন শাহরুখ? জানালেন ‘বাদশা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৮২ Time View

করোনা মোকাবিলার জন্য লড়াই করছে পুরো বিশ্ব। এদিকে ২১ দিন লকডাউনের ঘোষণা করেছে ভারত। এর মাঝে দেশের সাধারণ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসছেন একাধিক তারকা। দক্ষিণী অভিনেতা প্রভাস থেকে শুরু করে পবন কল্যাণ, রাম চরণ, কিংবা বি টাউনের অক্ষয় কুমার, হৃত্বিক রোশন, এগিয়ে আসছেন প্রত্যেকে। এসবের মাঝে বি টাউনের খান-রা কী করছেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, করোনার লকডাউনের কারণে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির যে সমস্ত দৈনিক শ্রমিকের কাজ বন্ধ হয়ে গিয়েছে, তাদের ২৫ হাজার পরিবারের দায়িত্ব নিয়েছেন সালমান খান। অভিনেতা সেচ্ছ্বাসেবী সংস্থা বিয়িং হিউম্যানের তরফেই দায়িত্ব নেয়ায় হয় ওই ২৫ হাজার পরিবারের। সালমান যখন ২৫ হাজার কর্মীর পরিবারের অন্ন সংস্থানের দায়িত্ব নিয়েছেন, তখন কী করছেন শাহরুখ! এমন প্রশ্নও উঠতে শুরু করে।

যার উত্তরে সম্প্রতি একটি সাংবাদ মাধ্যমের সাক্ষাতকারে শাহরুখ খান জানান, কখনো কোনো অনুদান দিলে, তার খবর ফলাও করে বের হোক সংবাদমাধ্যমের পাতায়, তা কখনো চান না তিনি। এমনকী, কোথায় কী দান করলেন, তাও কাউকে জানাতে চান না। এই কাজগুলি সব সময় নিঃশব্দে করায় বিশ্বাসী তিনি।

পাশাপাশি আমির খানও কাজ করে যাচ্ছেন পানি ফাউন্ডেশনের জন্য। মহারাষ্ট্রের খরা কবলিত এলাকার মানুষকে যাতে পানির জন্য ভুগতে না হয়, তার জন্য আমিরের কাজ অব্যাহত রয়েছে। প্রসঙ্গত আমির খানের পানি ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তার প্রাক্তন স্ত্রী রিনা দত্ত-ও। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved