ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসেনারো বলছেন, ভাইরাসে আক্রান্ত হওয়াতে অবাক হননি তিনি। তিনি বলেন, এটা বৃষ্টির মতো যেটাতে সবাই ভিজবে। তিনি আরো বলেন, তার যেসব উপসর্গ সবই মৃদু এবং এখন তিনি সম্পূর্ণ সুস্থ। খবর বিবিসির।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও এই ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ওষুধ খেতে বারণ করেছে। এদিকে ব্রাজিলে প্রায় ৬৭ হাজার মানুষ মারা গেছে এবং ১৭ লাখ মানুষ কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এর আগে রবিবার বলসেনারো একটি অনুষ্ঠানে মাস্ক ছাড়া হাজির হন। খবর ইত্তেফাক।