প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা সাড়ে ৬০ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের দুই তৃতীয়াংশই যুক্তরাষ্ট্র ও ইউরোপের।
ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে বলা হয়েছে, করোনা থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৭ লাখের বেশি মানুষ।
বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৭ লাখ ৭০ হাজার ৩৮৪ জন কোভিড- ১৯ রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ৩ হাজার ৭৮১ জন।
বর্তমানে ল্যাটিন আমেরিকায় ভাইরাসটি হু হু করে ছড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে ৪৫ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৬৯৫ জন এবং মারা গেছে ৪৯ হাজার ২৩০ জন। এ এফপি, জনস হপকিন্স ইউনিভার্সিটি, ইত্তেফাক।