1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

করোনা প্রতিরোধে রাস্তায় যে কাজগুলো ভুলেও করবেন না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৮৬ Time View

করোনাভাইরাসের আতঙ্ক এখন সারা বিশ্বব্যাপী। যার উৎপত্তি চীন থেকে হলেও এখন অনেক দেশেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বের মোট ১১৫টি দেশে প্রাণঘাতি ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজারের বেশি মানুষ।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো এক লাখ সাড়ে ১২ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ২৭ জনের। এছাড়া করোনায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৬৩ হাজার মানুষ।

তাইতো প্রাণঘাতি এই ভাইরাস প্রতিরোধে প্রতিদিনের কিছু কাজে আনতে হবে পরিবর্তন। বিশেষ করে রাস্তাঘাটে চলার সময় কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে কিছু সাধারণ নিয়ম মেনে চললেই নিরাপদ থাকা সম্ভব-

> নিজের স্বাস্থ্যবিধি নিজেই সযত্নে মেনে চলুন।

> এই সময়ে কারো সঙ্গে হ্যান্ডশেক করা থেকে বিরত থাকুন।

> নিজের চোখ, নাক এবং মুখ নিজেই ছোঁবেন না।

> ভালো করে সাবান দিয়ে নিজের হাত ধুয়ে ফেলুন। বাথরুমে যাওয়ার পর, খাওয়ার আগে এমনকি হাঁচি বা কাশির পরেও হাত ধুয়ে ফেলুন। অ্যালকোহল-যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, যাতে কমপক্ষে ৬০ শতাংশ অ্যালকোহল থাকবে, যদি না সাবান এবং পানি ধারে কাছে না থাকে।

> হাঁচি-কাশির সময়ে নিজের নাক এবং মুখ টিস্যু পেপার দিয়ে ঢাকুন। আর সেই টিস্যু ব্যবহার করা হয়ে গেলে তা ডাস্টবিনে ফেলে দেবেন।

> শরীর খারাপ লাগলে এই সময়ে কোনোভাবেই বাড়ির বাইরে বেরোবেন না।

> যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারা কারো কাছে ঘেষবেন না। যিনি হাঁচি বা কাশি দিচ্ছেন তার থেকে কমপক্ষে ২ মিটার দূরত্ব বজায় রাখা উচিত।

> রাস্তাঘাটে যেখানে সেখানে থুথু ফেলবেন না।

> রাস্তাঘাটে পশুদের থেকে দূরত্ব বজায় রাখুন।

> কাঁচা মাংস বা অর্ধসিদ্ধ মাংস খাবেন না।

> জ্বর এবং সর্দিকাশি খুব বেশি দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখান। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved