1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

করোনা পজেটিভ নায়করাজ পরিবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৯১ Time View

প্রয়াত নায়করাজ রাজ্জাকের স্ত্রী খায়রুন্নেছা লক্ষী বাদে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ পরিবারের সবাই।
বাপ্পারাজ-সম্রাটসহ তারা সবাই বর্তমানে আইসোলেশনে আছেন। পৃথক আছেন তাদের মা খায়রুন্নেছা লক্ষী।
কোভিড-১৯ সংক্রমণের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাপ্পারাজ।
জানা যায়, নভেম্বরের তৃতীয় সপ্তাহের প্রথমদিকে নায়ক সম্রাট, বাপ্পারাজসহ তাদের স্ত্রী-সন্তানরা আক্রান্ত হন। এমনকি গৃহপরিচারিকাও করোনা পজিটিভ।
বাপ্পারাজ বলেন, ‘আমরা সবাই ডাক্তারের পরামর্শ মতো বাসাতে আছি। সবার শারীরিক অবস্থা ভালো। সবাই দোয়া করবেন।’
আরও জানা যায়, নায়করাজের স্ত্রী আপাতত ক্যান্টনমেন্টে তার বোনের বাসায় আছেন। ভাইরাস সংক্রমণ এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাজ পরিবার থেকে জানানো হয়েছে।
বাপ্পারাজ আরও বলেন, ‘পুরো করোনাকালীন সময় থেকেই আমরা সবাই বাসায় খুব সতর্কতার সঙ্গে চলেছি। তারপরও কীভাবে কী হলো, বুঝিনি। আমার কথা হলো, করোনাকে কেউ হালকাভাবে নেবেন না। সবাই স্বাস্থ্যবিধি মানুন।’
খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved