1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

করোনা নিয়েই জনগণকে বেঁচে থাকার আহ্বান জানালেন পাক প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৭৭ Time View

প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়েই দেশের মানুষকে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই আহ্বান জানান।

ইমরান খান বলেন, করোনার লকডাউনের কারণে আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তানের ৩০ শতাংশ রাজস্ব আয় কমে যাবে। এছাড়া লকডাউনের কারণে রফতানিতেও কমে গেছে বলে জানান ইমরান খান।

লকডাউনের মধ্যে পাকিস্তানে দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছিলো ইমরান খানের সরকার। তবে দীর্ঘ সময়ের জন্য এটি সম্ভব না জানিয়ে ইমরান খান বলেন, আমাদের অবস্থা এমন না যে আমরা তাদের অর্থ দিয়েই যাবো। কতদিন তাদের অর্থ দেবো।

জনগণকে করোনা প্রতিরোধে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, এই ভাইরাস আরো ছড়াবে। আমার খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে যে আরো লোক হয়তো এতে মারা যাবেন। যদি জনগণ সতর্ক হয় তাহলে এই ভাইরাস নিয়ে বাঁচা যাবে।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৪৬০ জন। মারা গেছেন ১ হাজার ৬২১ জন। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved