1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

করোনা আবহের মধ্যেই মুক্তি অমিতাভ-আয়ুষ্মানের ছবি ‘গুলাবো সিতাবো’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৮২ Time View

করোনা পরিস্থিতির মধ্যেই অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি ‘গুলাবো সিতাবো’র মুক্তির দিন ঘোষণা করা হল। আগামী ১২ জুন মুক্তি পাচ্ছে সুজিত সরকার পরিচালিত এই ছবিটি।  তবে লকডাউনের মধ্যে কীভাবে ছবিটি মুক্তি পেতে পারে? সেটাই ভাবছেন তো?

সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’ ছবিটি সিনেমা হলে নয়, মুক্তি পাচ্ছে ‘আমাজন প্রাইম’ এ। অমিতাভ বচ্চন, আয়ুষ্মার খুরানা, পরিচালক সুজিত সরকার সকলেই ছবির পোস্টার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।

ছবিটি মূলত কমেডি আর ড্রামার মিশেল। ছবিটিতে কাজ করা নিয়ে বলতে গিয়ে এর আগে অমিতাভ বচ্চন বলেছিলেন, গুলাবো সিতাবো তে জীবনেরই বিভিন্ন নাটকীয় মুহূর্ত উঠে আসবে। সুজিত আমাকে চিত্রনাট্য শোনাতেই আমি এটাতে কাজ করতে রাজি হয়ে গিয়েছিলাম। এই ছবিতে আমার চরিত্রের মধ্যেও বিভিন্ন শেড রয়েছে। এই ছবিতে আয়ুষ্মান খুরানার মতো প্রতিভাবান অভিনেতার সঙ্গে কাজ করেও ভালো লেগেছে।

পরিচালকের কাছ থেকে প্রথমবার এই লুকটা কথা জানার পরই উৎসাহী হয়ে পড়েন অমিতাভ বচ্চন। এই চরিত্রে অভিনয় করাটা নতুন চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেন তিনি। এই বিশেষ মেকআপের জন্য নাকি শুটিং শুরুর আগে ঘণ্টার পর ঘণ্টা তাকে সময় দিতে হত। শুধু তাই নয় বিদেশ থেকে বিশেষ টিম আনা হয়েছিল এই লুকটা তৈরি করার জন্য। ছবিতে অমিতাভকে দেখা যাবে আয়ুষ্মানের বাড়িওয়ালার চরিত্রে।

এর আগে ‘গুলাবো সিতাবো’র লুকে সকলকে চমকে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। লম্বা সাদা কোঁকড়ানো দাড়ি-গোঁফ। সাদা ভ্রূ প্রকাণ্ড নাকের ওপর হাই পাওয়ারের চশমা। কপালে বলিরেখা স্পষ্ট। মাথায় পরে থাকা ফেজ টুপির উপরই স্কার্ফ জড়ানো। গায়ে হালকা আকাশি কুর্তা। এভাবেই ধরা পড়েছিলেন অমিতাভ বচ্চন। পাশাপাশি অমিতাভ বচ্চনের সঙ্গে সাদামাটা চেহারাতে নজর কেড়েছিলেন আয়ুষ্মান খুরানাও।

‘গুলাবো সিতাবো’ ছবির পটভূমিকা লাখনউ। দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও ছবির শুটিং হয়েছে রাশিয়া, ইউরোপ এবং উত্তর ভারতে বিভিন্ন অংশে।

প্রসঙ্গত, এর আগেও সুজিত সরকারের ছবিতে দেখা গিয়েছে অমিতাভ ও আয়ুষ্মানকে। সুজিতের ‘পিকু’ ছবিতে দেখা গিয়েছিল বিগ বি ও দীপিকা পাড়ুকোনকে। আয়ুষ্মানের প্রথম ছবি ‘ভিকি ডোনর’ও সুজিতের হাত ধরেই বক্স অফিসে প্রচুর সাফল্য পেয়েছিল। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved