1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

করোনা আক্রান্ত হয়ে এক মাসে ৭৫ হাজার মানুষের মৃত্যু রাশিয়ায়

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৯১ Time View

রাশিয়ায় এক মাসে করোনায় আক্রান্ত হয়ে ৭৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে গত অক্টোবর মাসে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা রোস্তাত স্থানীয় সময় গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। আতিমারি শুরুর পর রাশিয়ায় এটিই এক মাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

এছাড়া রাশিয়ার বিরুদ্ধে আতিমারির (করোনা) ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য প্রকাশ না করার অভিযোগ রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

এ পরিস্থিতিতে গতকাল রাতে অক্টোবর মাসের প্রাণহানির তথ্য প্রকাশ করেছে রোস্তাত। এ ছাড়া রাশিয়ায় প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত কত মানুষ মারা গেছেন, সে সংখ্যাও প্রকাশ করেছে সংস্থাটি।

রোস্তাতের তথ্য অনুযায়ী, রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫ লাখ ২০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ সংখ্যা রাশিয়ার সরকারি ওয়েবসাইটে দেওয়া সংখ্যার তুলনায় বেশি। সরকারি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২ লাখ ৭৮ হাজার ৮৫৭ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুসারে, মৃত মানুষের এ সংখ্যার দিক থেকে বিশ্বে রাশিয়ার অবস্থান পঞ্চম। তবে মৃত্যু ৫ লাখ ২০ হাজার হলে মৃত্যুর দিক তৃতীয় অবস্থানে চলে যাবে দেশটি।

রাশিয়ায় তদন্তের পর যে মৃত্যুগুলোর প্রাথমিক কারণ ‘করোনার সংক্রমণ’ বলে নিশ্চিত হওয়া গেছে, শুধু সেগুলোই সরকারি তালিকায় যুক্ত করা হয়েছে। তবে রোস্তাত আরও বিস্তৃত পরিসরে তালিকাটি করেছে। এখানে ভাইরাসের সংক্রমণজনিত পরবর্তী জটিলতার কারণে মৃত্যুগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০২০ সালের আগস্টে রাশিয়ার তৈরি স্পুতনিক-ভি টিকা নিবন্ধন পায়। পরে বেশ কয়েকটি দেশে এ টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। ২০২০ সালে কঠোর লকডাউন শেষ হওয়ার পর মস্কো কর্তৃপক্ষ নতুন বিধিনিষেধ আরোপের ব্যাপারে অনাগ্রহী ছিল। ধুঁকে ধুঁকে চলা অর্থনীতি পুনরুদ্ধারের জন্য বিধিনিষেধের পরিবর্তে টিকাদানের প্রতি জোর দিয়েছে তারা। তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ রুশ কর্তৃপক্ষের বারবার আহ্বান সত্ত্বেও মাত্র ৪০ শতাংশ নাগরিক টিকার পূর্ণ ডোজ নিয়েছেন।

এদিকে রাশিয়ায় করোনার সংক্রমণ ঠেকাতে এক সপ্তাহের জন্য দেশজুড়ে ছুটি ঘোষণা করেছেন পুতিন। বেতনসহ এ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মস্কোতে জরুরি সেবা ছাড়া অন্য সেবাগুলো ১১ দিনের জন্য বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved