1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ১৩৫ Time View

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) রুহুল আলম চৌধুরী মারা গেছেন। (ইন্নানিল্লাহি………রজিউন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

আজ শনিবার (২০ মার্চ) বেলা ১১টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রুহুল আলম চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে ভর্তির পর উনার দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। আজ সকালে আবার তার হার্ট অ্যাটাক হয়। এরপর বেলা ১১টা ১৫ মিনিটে না ফেরার দেশে চলে যান তিনি।

এর আগে গত ১০ মার্চ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রুহুল আলম চৌধুরী জ্বর ও সর্দি নিয়ে সিএমএইচে ভর্তি হন। পরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর ১৩ মার্চ তাকে আইসিইউতে নেওয়া হয়।

সামাজিক দূরত্ব মেনে আজ বাদ আসর তার জানাজা হবে। পরে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান শায়রুল কবির খান।

 

আরও পড়ুন- দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved