1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
করোনায় ৮ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু দেখল বাংলাদেশ - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

করোনায় ৮ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু দেখল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ১৭৬ Time View
ছবি:- সংগৃহীত।

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গত ৮ মাসের মধ্যে এটিই সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৯৫০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন।

আজ বুধবার (২০ জানুয়ারি) বিকেলে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৬১৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে পাথর বোঝাই ডাম্পারের নিচে বিয়ের গাড়ি, নিহত ১৪

সর্বশেষ গত বছরের ৮ মে এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন সাত জনের মৃত্যুর খবর দেয়া হয়েছিল। আর ৯ মে আটজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

উল্লেখ্য যে, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved