1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

করোনায় সংগীত পরিচালক ওয়াজিদের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২০
  • ৭০ Time View

বলিউডে সালমান খানের ছবিতে বরাবরই এসেছেন সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ খান। ‘মুন্নি বদনাম হুয়ি’সহ একের পর এক দিয়েছেন হিট গান।

এ জুটির অন্যতম ওয়াজিদ খান মারা গেছেন। আজ (১ জুন) ভোরে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর কারণ হিসেবে সামনে এসেছে কিডনি ও করোনা সংক্রমণ। অফিশিয়ালি জানানো হয়েছে তিনি করোনা পজিটিভ ছিলেন। পাশাপাশি মারাত্মক ধরনের কিডনি সংক্রমণও ছিল বলে জানায় সুরনা হাসপাতাল ও রিসার্চ সেন্টার।

সংগীত পরিচালক সেলিম এক টুইট বার্তায় বলেন, ‘সাজিদ-ওয়াজিদের মধ্যে আমার ভাই ওয়াজিদ খানের মৃত্যুর খবরে ভেঙে পড়েছি। তার পরিবারকে যেন আল্লাহ শক্তি দেন। সাবধানে যেও ভাই ওয়াজিদ। তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের জগতে এটা একটা বড় ক্ষতি। আমি শোকাহত।’

বলিউড সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই ওয়াজিদের শরীরটা ভালো যাচ্ছিল না। গত রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সালমান খানের অন্যতম প্রিয় জুটি ছিল সাজিদ-ওয়াজিদ। সালমানের ছবি ‘দাবাং-৩’-এর মিউজিক লঞ্চে শেষ দেখা গিয়েছিল তাকে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছিলেন তিনি।
সাজিদ-ওয়াজিদ বলিউডে ‘‌দাবাং-৩’, ‘দাওয়াতে ইশক’, ‘জুড়ুয়া-২’, ‘তেভর’, ‘সত্যমেভ জয়তে’, ‘হিরোপন্তি’, ‘ম্যায় তেরা হিরো’, ‘জয় হো’, ‘বুলেট রাজা’, ‘এক থা টাইগার’, ‘তেরি মেরি কাহানি’র মতো ছবিতে সংগীত পরিচালনা করেছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved