1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

করোনায় শিশু মৃত্যু খুবই বিরল: গবেষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৬৭ Time View

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর ঘটনা খুবই বিরল। ইউরোপের শিশুদের ওপর গবেষণা চালিয়ে সম্প্রতি একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।

যুক্তরাজ্যের লন্ডনের গ্রেট ওর্মোন্ড স্ট্রিট হাসপাতালের একদল গবেষক এই গবেষণাটির নেতৃত্ব দেন। গবেষণায় বলা হয়, করোনায় আক্রান্ত ৫৮২ জন শিশুর মধ্যে মারা গেছেন চার জন। এদের মধ্যে দুই জন শিশুর অন্যান্য স্বাস্থ্য সমস্যা ছিল।

গবেষণায় বলা হয়, ৫৮২ জন করোনা আক্রান্ত শিশুর মধ্যে ১০ জনকে আইসিইউতে রাখা হয়েছিল। শিশুরা করোনায় আক্রান্ত হলে হালকা উপসর্গ দেখা দেয়। তবে অনেকের শরীরে করোনার কোনো উপসর্গই দেখা যায় না।

চিকিৎসকরা বলছেন, এই গবেষণা আশ্বাসদায়ক। তবে যে সব শিশুরা গুরুতরভাবে আক্রান্ত তাদের চিকিৎসার জন্য সর্বোত্তম ব্যবস্থা আবিষ্কার করতে আরো গবেষণার আহ্বান জানান চিকিৎসকরা। বিবিসি, ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved