1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

করোনায় টোকিওতে সর্বোচ্চ সতর্কতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৭৩ Time View

নতুন করে রেকর্ড করোনা ভাইরাস রোগী শনাক্তের পর জাপানের রাজধানী টোকিওয় সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। গভর্নর ইউরিকো কোইকে পরিস্থিতি অনেকটাই গুরুতর বলে বর্ণনা করেছেন।

এক সংবাদ সম্মেলনে জনগণকে ‍অপ্রয়োজনে ভ্রমণ না করার আহ্বান জানিয়ে কোইকে বলেছেন, ‘আমরা এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে আমাদের জনগণ এবং ব্যবসায়ীদের জন্য সতর্কতা জারি করতেই হচ্ছে। আমি যা বুঝতে পারছি তাতে মনে হচ্ছে, এখন আমরা একটি গুরুতর পরিস্থিতিতে আছি।’

জাপানের গ্রামাঞ্চলে করোনা ভাইরাস এখনও সেভাবে ছড়ায়নি। তাই সরকার ও স্থানীয় প্রশাসন রাজধানীর বাসিন্দাদেরকে গ্রামে থাকা তাদের বাবা-মা কিংবা অন্যান্য স্বজনদের থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে।

তবে জাপানের অর্থমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরো বলেন, সরকার অত্যন্ত সতর্কভাবে এ প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে। ভ্রমণে মানুষকে উৎসাহ দিতে সরকার থেকে কেনাকাটা ও খাবারে নানা রকম ছাড় দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার টোকিওয় সংক্রমণের রেকর্ড দাঁড়ায় ২৪৩ জনে। বয়স ২০ থেকে ৩০ এর কোটায় থাকা মানুষদের মধ্যেই সংক্রমণ ঘটছে বেশি। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved