1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

করোনায় আক্রান্ত শুভ-ফারিয়া-শিহাব

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৮৫ Time View
শুভ-ফারিয়া-শিহাব।ফাইল ছবি, সংগৃহীত।

ঢাকাই সিনেমার অন্যতম শীর্ষ দুই তারকা আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। জানা গেছে, এই দুই তারকাই করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে শুভ তার অভিনীত ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ থেকে আপাতত নিজেকে দূরে সরিয়ে রেখেছেন।

অন্যদিকে নুসরাত ফারিয়া কাজ করছিলেন ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে। তিনিসহ ছবিটির পরিচালক শিহাব শাহীনও করোনায় সংক্রমিত হয়েছেন।

শিহাব শাহীন নিজেই গণমাধ্যমকে জানান, ‘গত ৯ তারিখ আমরা সর্বশেষ শুটিং করেছি। আমার ও ফারিয়ার করোনা উপসর্গ থাকায় শুটিং বন্ধ করে দিয়েছি। ফারিয়ার টেস্ট করা হলেও আমারটা এখনো করিনি। তবে গত পাঁচদিন ধরে আমার জ্বর ও শরীর ব্যথা। এমনকি গন্ধও পাচ্ছি না। তাই ধরে নিয়েছি আমারও করোনা পজিটিভ।’

নুসরাত ফরিয়া বলেন, ‘আপাতত কোনো উপসর্গ নেই। আগের চেয়ে বেশ ভালো আছি। তবে পুরোপুরি আইসোলেশনে ও সাবধানে আছি।’

অন্যদিকে গত বুধবার ৯ ডিসেম্বর হঠাৎ করেই আরিফিন শুভ অসুস্থ অনুভব করলে তিনি শুটিং থেকে বিরতি নেন। এবং কোভিড-১৯ পরীক্ষা করান। আজ (১২ ডিসেম্বর) তার ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছে অভিনেতার ঘনিষ্ঠজন।

এদিকে ‘কন্ট্রাক্ট’-এর অন্যতম পরিচালক পার্থ সরকার গণমাধ্যমকে বলেন, ‘শুভ ভাই আপাতত বিরতিতে আছেন। তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়ায় ছুটি নেন। তবে তার করোনা পরীক্ষার ফল কী এসেছে, আমি এখনো জানতে পারিনি। আমরা ওয়েব সিরিজের বাকি অংশের কাজ করছি।’

তিনি আরো জানান, এখনো ২০ দিনের বেশি শুটিং বাকি আছে কাজটির। যার বেশিরভাগ অংশজুড়ে আছেন আরিফিন শুভ।

অন্যদিকে শিহাব শাহীন বলেন, ‘আজ (শনিবার) থেকে আমাদের আরেকটি অংশের কাজ করার কথা ছিল। সেটা স্থগিত করা হয়েছে। আপাতত আমাদের শুটিং বন্ধ। কবে নাগাদ ফিরব ঠিক বলা যাচ্ছে না।’

দুটি কাজেরই প্রযোজক ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ। এর আগে শিহাব শাহীনের প্রজেক্টটি দুই দফা করোনার কারণে স্থগিত হয়। প্রজেক্টের নায়ক অপূর্ব করোনাক্রান্ত হয়ে আউসিইউ পর্যন্ত ঘুরে এসেছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved