করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঘানার স্বাস্থ্যমন্ত্রী কোয়াকু আজিয়েমান মানু। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা স্থিতিশীল। দেশটির প্রেসিডেন্ট আকুফো-আদ্দো এই তথ্য জানান।
আফ্রিকায় সবচেয়ে বেশি সংখ্যক করোনা আক্রান্তের সংখ্যায় ঘানা অন্যতম। দেশটিতে অনেক বেশি করোনা শনাক্তের পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তে প্রায় ১২ হাজার। মারা গেছে ৫৪ জন। আলজাজিরা, ইত্তেফাক।।