1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
করোনায় আক্রান্ত ইনু হাসপাতালে ভর্তি - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত ইনু হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ১৭১ Time View
জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ আসনের সাংসদ হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত।

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ আসনের সাংসদ হাসানুল হক ইনু করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিন দফায় পরীক্ষার পর গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

সাবেক এই তথ্যমন্ত্রী বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল আছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম।

আরো পড়ুন- জাতীয় সংসদের চলতি বছরের প্রথম অধিবেশন শুরু

উল্লেখ্য যে, এর আগে ইনুর গানম্যান করোনা আক্রান্ত হন। এজন্য গত ১২ জানুয়ারি সকালে জাতীয় সংসদের কোভিড বুথে টেস্ট করান ইনু। দুপুরে টেস্টের ফলাফল পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের পরামর্শে এদিন একটি বেসরকারি হাসপাতালে করোনার দ্বিতীয় টেস্ট করান। কিন্তু সেই রিপোর্টে নেগেটিভ আসে। পরে চিকিৎসকরা তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘণ্টা পর আবার টেস্ট করতে বলেন।

পরে বাসায় আইসোলেশনে থেকে ১৫ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। পরদিন অর্থাৎ ১৬ জানুয়ারি তৃতীয় দফায় করোনা টেস্ট করা হলে ওইদিন রাতে ফলাফল পজিটিভ আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved