1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

করোনায় আক্রান্ত অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ১০৮ Time View
Mandatory Credit: Photo by David Fisher/Shutterstock (10525963jj)Tom Hanks and Rita Wilson26th Annual Screen Actors Guild Awards, Arrivals, Shrine Auditorium, Los Angeles, USA - 19 Jan 2020

হলিউডের অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা দু’জনেই অস্ট্রেলিয়ায় ছিলেন, সেখানে অসুস্থবোধ করায় পরীক্ষা করান। আর সেখানেই তাদের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

টুইটারে করোনায় আক্রান্ত হওয়ার কথা অভিনেতা নিজেই জানিয়েছেন। তিনি লিখেন, অস্ট্রেলিয়ায় একটি ছবির শুটিংয়ের জন্য রয়েছেন তারা। কয়েক দিন ধরেই জ্বর জ্বর লাগছিল। পরীক্ষায় দেখা যায় দু’জনের শরীরেই কেভিড-১৯ পজিটিভ।

টম হ্যাংকস জানান, করোনা ধরা পড়ায় মেডিকেল কর্মীদের প্রটোকল তাদের মেনে চলতে হবে এবং তাদের আইসোলেশনে রাখা হবে। তাদের আরো পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

নিউ ইয়র্ক টাইমস-এর খবর অনুযায়ী, প্রয়াত পপস্টার এলভিস প্রেসলির জীবনের উপর একটি ছবির শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় রয়েছেন টম। তিনি এলভিসের ম্যানেজারের ভূমিকায়। তবে ছবির কাজ বন্ধ হয়ে গেল কিনা, তা এখনো জানা যায়নি৷

‘ফিলাডেলফিয়া’ ও ‘ফরেস্ট গাম্প’ ছবির জন্য অস্কার পেয়েছিলেন টম হ্যাঙ্কস। দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি বিশ্ববিখ্যাত। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved