1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৮৩ Time View

বি টাউনে ফের করোনার হানা। করোনা আক্রান্ত অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট। বলিউডের এই অভিনেত্রী নিজেই টুইটে জানিয়েছেন কোভিড সংক্রমণের কথা। ভারতীয়-অ্যামেরিকান এই অভিনেত্রী বর্তমানে হোম কোয়রান্টিনে রয়েছেন। টুইটে উল্লেখ করেছেন সে কথাও।

র‌্যাচেলের অসুস্থতার খবরে উদ্বিগ্ন টলিউডও। পরিচালক বিরসা দাশগুপ্ত একটি টুইটে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। আরোগ্য চেয়ে টুইট করেছেন কস্টিইড ডিজাইনার অজপা মুখোপাধ্যায়ও।

র‌্যাচেল নিজের টুইটে প্রত্যেককে অনুরোধ করেছেন, তার জন্য প্রার্থনা করতে। তিনি এখন সুস্থতার পথে, উল্লেখ করেছেন এ কথাও। গতকালই টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক এবং নিসপাল সিং রানের কোভিড পজিটিভ সংক্রমণের কথা জানা যায়। র‌্যাচেল একটি টুইটে কোয়েল ও তার পরিবারের আরোগ্য কামনা করেছিলেন।

ইমরান হাসমির বিপরীতে ইন্দো-আমেরিকান অভিনেত্রী র‌্যাচেলের প্রথম অভিনয়। ছবির নাম উঙ্গলি। টলিউডেও দক্ষতার ছাপ রেখেছেন তিনি। অভিনয় করেছেন  ‘হর হর ব্যোমকেশ’, ’দেবী’ ছবিতে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved