1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

করোনায় আওয়ামী লীগের পক্ষ থেকে ৯০ লাখের বেশি পরিবারকে সহায়তা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২০
  • ৮৮ Time View

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সারা দেশে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে আওয়ামী লীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দলটির পক্ষ থেকে সারা দেশে ৯০ লাখ ২৫ হাজার ৩২৭ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি নগদ ৮ কোটি ৬২ লক্ষ ৮ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, দলীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিরা এসব সহায়তা প্রদান করেন। এছাড়াও পিপিই, চশমা, মাস্ক, সাবান, হ্যান্ড গ্লাভস, ফিনাইল, হ্যান্ড স্যনিটাইজার , ব্লিচিং পাউডার ও স্প্রে মেশিনসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম ও টেলিমেডিসিন ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিভিন্ন এলাকায় ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে, যার সেবা এখনো চলমান।

কোথাও কোথাও ব্যক্তিগত পর্যায়ে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। সেই সাথে সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও কৃষক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া কর্মসূচি পালন করে আসছে।

একই সাথে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে বিভিন্ন জায়গায় ইফতার সেহরি ও বিনামূল্যে সবজি বিতরণ এবং টেলিমেডিসিন, ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস ও লাশ দাফনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম চলমান রয়েছে।

করোনা সংকটকালে সাধারণ ছুটি ঘোষণা হওয়ার পর থেকে গত ৩০ এপ্রিল পর্যন্ত সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সারা দেশে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

আরো পড়ুন: মজুরি ইস্যুতে গার্মেন্টসে শ্রম অসন্তোষ বাড়ছেই

এরমধ্যে রংপুর বিভাগে ৮ লাখ ২০ হাজার ৫২৬ পরিবারকে খাদ্য ও ৩৯ লাখ টাকা নগদ অর্থ সহায়তা, রাজশাহী বিভাগে ৮ লাখ ৪৬ হাজার ৮৬৪ পরিবারকে খাদ্য ও ৮৫ লক্ষ ৪২ হাজার টাকা নগদ অর্থ সহায়তা, খুলনা বিভাগে ৮ লাখ ৬৩ হাজার ৮৪২ পরিবারকে খাদ্য ও ৯৮ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা, বরিশাল বিভাগে ৫ লাখ ১ হাজার ৪৩৫ পরিবারকে খাদ্য ও ৯৫ লাখ ৫৬ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও দলের পক্ষ থেকে ঢাকা বিভাগে ৩১ লাখ ৫৩ হাজার ৩৩৮ পরিবারকে খাদ্য ও ৩ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা, ময়মনসিংহ বিভাগে ২ লাখ ৫৬ হাজার ১২৫ পরিবার খাদ্য ও নগদ অর্থ সহায়তা পেয়েছে ২১ লাখ ৭০ হাজার টাকা।

সিলেট বিভাগে ৩ লাখ ৭৮৭ পরিবারকে খাদ্য ও ২৪ লাখ ৪০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা এবং চট্টগ্রাম বিভাগে ২২ লাখ ৮২ হাজার ৪১০ পরিবারকে খাদ্য এবং ১ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

কোন মানুষই না খেয়ে থাকবে না। করোনায় কর্মহীন হয়ে আয়-উপার্জন বন্ধ হওয়া এলাকার অসহায় মানুষদের মুখে খাবার জুটানোর এ কর্মসূচি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটির নেতা-কর্মীরা। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved