1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
করোনার সঙ্গে লড়াই করে জয়ী হলেন শিল্পী - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

করোনার সঙ্গে লড়াই করে জয়ী হলেন শিল্পী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৮৩ Time View
নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আঞ্জুমান শিল্পী। ছবি: সংগৃহীত।

১৫ দিন করোনার সঙ্গে লড়াই করে জয়ী হলেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পী। গত ৩০ নভেম্বর তিনি সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ৭দিন বাসায় চিকিৎসা নেয়ার পর অবস্থার যখন কোনো উন্নতি হচ্ছিল না, তখনই হাসপাতালে ভর্তি হোন তিনি। সেখানে ৮দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে ১৫ ডিসেম্বর বাসায় ফিরেছেন।

চিত্রনায়িকা শিল্পী ডেইলি বাংলাদেশকে জানান, ১৫ দিন ‘কোভিড-১৯’ এ আক্রান্ত হয়ে অবশেষে এখন সুস্থ। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের দোয়া ছিলো বলে আমি করোনাকে জয় করতে পেরেছি। গত ১৫টা দিন আমার কাছে খুব বিভীষিকাময় ছিলো। শরীরে অবস্থা খুবই খারাপ ছিলো ফুসফুসের অবস্থাও খারাপের দিকে চলে গিয়েছিলো। ডাক্তার নার্সদের সেবায় আমি সুস্থ হয়ে উঠতে পেরেছি। এখনো আমার শরীর খুব দুর্বল। আমিসহ পুরো পরিবার আক্রান্ত ছিলো তারাও এখন সুস্থ হয়ে উঠেছে। আমি আবারো আপনাদের ভালোবাসার কাছে কৃতজ্ঞ।

প্রসঙ্গত, শিল্পী নব্বই দশকের মাঝামাঝিতে ‘বাংলার কমান্ডো’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে পা রাখেন ঢাকার চলচ্চিত্রে। প্রায় ২০ বছর তিনি বড়পর্দায় অনুপস্থিত। শিল্পী টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved