করোনাভাইরাসের প্রকোপ উপেক্ষা করে কানাডা ছেলের কাছে চলে গেলেন এক সময়ের চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। এই নায়িকার ছেলে শুদ্ধ কানাডার টরেন্টোতে থাকেন। সেখানে গিয়ে ছেলের কাছেই উঠেছেন।
জানা গেছে, গত রোববার কাতার এয়ারওয়েজের বিশেষ একটি ফ্লাইটে কানাডা যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান অরুণা বিশ্বাস। সোমবার বিকালে টরেন্টোতে পৌঁছেছেন তিনি।
অরুণা বিশ্বাসের ছেলে কানাডায় পড়াশোনা করেন। ছেলের সঙ্গে অধিকাংশ সময় অরুনা বিশ্বাসও থাকেন। তবে এবার বাংলাদেশে এলে লডকাউনে আটকা পড়েন তিনি। তাই ফেরা হয়নি ছেলের কাছে।
অরুণা বিশ্বাস বলেন, শুদ্ধ আমার পৃথিবী। খুবই টেনশন হচ্ছিল। কারণ এই পরিস্থিতিতে পৃথিবী কখনো পড়েনি। আমার সন্তানও আমাকে দেখতে অস্থির হয়ে ছিলো। তাই কাতার এয়ারওয়েজের বিশেষ একটি ফ্লাইটে কানাডায় এসেছি। শুদ্ধ আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে।
তিনি জানান, কানাডায় পৌঁছে আপাতত ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাকে। পরিস্থিতি স্বাভাবিক হলেই দেশে ফিরবেন তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।