1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

করোনার বিধিনিষেধ ভঙ্গ : নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ১৫৮ Time View
নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গ। ছবি- সংগৃহীত।

মহামারী করোনা ভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ করে নিজের জন্মদিনের অনুষ্ঠান করায় নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গকে জরিমানা করেছে পুলিশ। পারিবারিকভাবে নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠান পালন করেছিলেন।

শুক্রবার (৯ এপ্রিল) দেশটির পুলিশ প্রধান ওলে সায়েভেরুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সূত্র: দ্য গার্ডিয়ান।

আর্না সোলবার্গ নরওয়ের দুই মেয়াদের প্রধানমন্ত্রী। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে একটি পাহাড়ি রিসোর্টে ওই পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী। এতে ১৩ জন ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। দেশটিতে করোনার কারণে ১০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। তিনি করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় ২০ হাজার নরওয়েজিয়ান ক্রোন বা ১ হাজার ৭১৩ ইউরো জরিমানা করে পুলিশ।

আরও পড়ুন- ব্রাজিলে তিন বাহিনীর প্রধানদের পদত্যাগ

অবশ্য এ ঘটনায় তিনি ক্ষমাও চেয়েছেন। পুলিশ বলছে, এ ধরনের ঘটনায় সাধারণত জরিমানা করা হয় না। করোনার বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সরকারি দায়িত্বের অগ্রভাগে রয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনিই বিধি ভাঙছেন। এ জন্য তাকে জরিমানা করা হয়েছে।

পুলিশ প্রধান জানান, যদিও আইন সবার জন্য সমান, তবে আইনের সামনে সমান নয় সবাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved