1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

করোনার কারণে একাধিক দুর্ভিক্ষের শঙ্কা জাতিসংঘের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ১৩৯ Time View

নতুন করোনা ভাইরাসের মহামারির কারণে পৃথিবীতে একাধিক দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ।

সংস্থাটির মানবিকবিষয়ক আন্ডার সেক্রেটারি মার্ক লোকক এক বিবৃতিতে বলেছেন, করোনা ভাইরাস সংকটের সবচেয়ে মারাত্মক প্রতিক্রিয়া অনুভূত হবে বিশ্বের দরিদ্রতম দেশগুলোতেই। এই অবস্থায় দরিদ্র দেশগুলোতে করোনার সংক্রমণ ঠেকাতে এবং লাখ লাখ মানুষের জীবন রক্ষার জন্য আরো ৪৭০ কোটি ডলারের তহবিলের জন্য আবেদন করা হয়েছে। গত মার্চে করোনা সংকট শুরুর পর মানবিক সহায়তা ও জরুরি ত্রাণের জন্য ২০০ কোটি ডলার চেয়েছিল জাতিসংঘ। এখন পর্যন্ত তার অর্ধেক পরিমাণ তহবিল পেয়েছেন তারা।

লোককে বলেন, এখনই পদক্ষেপ না নিলে সংঘাত, ক্ষুধা এবং দারিদ্র্য ব্যাপক মাত্রায় বেড়ে যাওয়ার বড়ো আশঙ্কা রয়েছে। একই সঙ্গে একাধিক দুর্ভিক্ষের মুখে পড়তে হতে পারে বিশ্বকে।

তিনি জানান, ডিসেম্বর পর্যন্ত মানবিক সহায়তা প্রদানের জন্য পুরোপুরি ৬৭০ কোটি ডলার খরচ হতে পারে। এক্ষেত্রে আফগানিস্তান ও সিরিয়ার মতো সংঘাতপূর্ণ দেশসহ ২০টির মতো দেশকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

একই সঙ্গে জাতিসংঘ এসব দেশে করোনা মহামারির পর সৃষ্ট খাদ্য অনিশ্চয়তা মোকাবিলায় একটি ভালো কর্মসূচি গ্রহণের লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানান তিনি। খবর :বিবিসি, এএফপির, ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved