1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

করোনামুক্ত হলেন রাকুল প্রীত সিং

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৮২ Time View
রাকুল প্রীত সিং [ছবি: সংগৃহীত]

জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং করোনামুক্ত হলেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নিজেই এই তথ্যটি জানিয়েছেন অভিনেত্রী রাকুল।

রাকুল লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়েছি। এখন সম্পূর্ণ ভালো আছি। আপনাদের শুভকামনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। ২০২১ সাল সুস্থ ও ইতিবাচক মনোভাব নিয়ে শুরু করতে চাই। বি.দ্র. দায়িত্বশীল হন, মাস্ক পরুন ও সতর্কতা অবলম্বন করুন।

অজয় দেবগনের ‘মে ডে’ সিনেমার শুটিং করছিলেন রাকুল। গত ২২ ডিসেম্বর তিনি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার খবর জানান। ইনস্টাগ্রামে ‘দে দে পেয়ার দে’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী লেখেন, সবাইকে জানাচ্ছি যে, আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। আমি ভালো আছি এবং বিশ্রাম নিচ্ছি যেন, খুব তাড়াতাড়ি শুটিংয়ে ফিরতে পারি। যাদের সঙ্গে আমার দেখা হয়েছে দয়াকরে টেস্ট করাবেন। ধন্যবাদ এবং নিরাপদ থাকবেন।

বর্তমানে রাকুলের ঝুলিতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। জন আব্রাহামের বিপরীতে ‘অ্যাটাক’ সিনেমায় অভিনয় করছেন তিনি। অর্জুন কাপুরের বিপরীতে ‘চালে চালো’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি তামিল ভাষার ‘আয়ালান’ ও ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় অভিনয় করছেন রাকুল। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved