1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

করোনাভাইরাস: মা-মেয়ের যে মুহূর্ত দেখে কাঁদছে বিশ্ব

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৩ Time View

এত কাছে থেকেও ছুঁয়ে দেখতে পারছে না। মায়ের জন্য আনা খাবার যে হাতে তুলে দেবে সেই সুযোগও নেই। শুধু মাত্র কয়েক হাত দূর থেকে হাসপাতালে মাকে দেখে আসা ছাড়া, আর কোনও উপায় নেই মেয়ের। আলিঙ্গন তো দূরের কথা।

চীনে মা-মেয়ের উড়ন্ত আলিঙ্গন ও কান্নার একটি আবেগঘন দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে এখন কাঁদছে গোটা বিশ্ব।

প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়ানোর পর থেকে চীনের একাধিক শহরের নিয়মিত কার্যক্রম শিথিল হয়ে পড়েছে। বিধি-নিষেধ শুধু সেখানকার বাসিন্দাদেরই করা হয়নি। হাসপাতালে যারা কর্মরত রয়েছেন তাদের বাড়ি যাওয়া এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এমন অবস্থায় চীনের ঝোকৌয়ের এক হাসপাতালে লি হাইয়ান নামে এক নার্সের সঙ্গে দেখা করতে এসেছেন তার ছোট্ট মেয়ে। মেয়েকে কাছে পেয়েও বুকে টেনে নিতে পারেননি মা। মেয়েও মাকে এসে জড়িয়ে ধরতে পারেনি। ওই মুহূর্তের ভিডিও ক্যামেরা বন্দি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া।

ভিডিওতে দেখা যাচ্ছে, বাচ্চাটি তার মাকে কাঁদতে কাঁদতে প্রশ্ন করছে কবে আবার সব আগের মতো হবে মা?

সে বলছে, ‘মা আমি তোমাকে অনেক মিস করছি।’

উত্তরে মা বলছেন, ‘আমি দৈত্যর (করোনা ভাইরাস) সঙ্গে লড়াই করছি। তাদের মেরেই আবার ফিরে আসবো। তখন বাড়ি ফিরে যাবো।’

একথা বলার পরই অঝোরে কাঁদতে থাকেন মা-মেয়ে। এরপর দূর থেকে আলিঙ্গনের ভঙ্গিমায় হাত বাড়ান মা। মেয়েও দেখে তাই করে। এরপর একটি বাটিতে খাবার রেখে চলে যায় মেয়ে। আর চোখের পানি মুছতে মুছতে খাবারের বাটি হাতে তুলে হাসপাতালের ভিতরে ঢুকে যান মা। খবর ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved