1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

করোনাভাইরাসে কুক দ্বীপপুঞ্জের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৯ Time View

কুক দ্বীপপুঞ্জের সাবেক প্রধানমন্ত্রী জো উইলিয়ামস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার নিউজিল্যান্ডের সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি

খবরে বলা হয়, অধিকাংশ সময়ই নিউজিল্যান্ডে বসবাস করা ৮৫ বছর বয়সী উইলিয়ামস হচ্ছেন দেশটির কোভিড-১৯ সংক্রান্ত ২৪তম মৃত্যু।

গত ১৩ আগস্ট তিনি অকল্যান্ড হাসপাতালে ভর্তি হন। দেশটিতে টানা ১০২ দিন ধরে কমিউনিটি সংক্রমণ না থাকায় এ ভাইরাসের নতুন বিস্তার বন্ধ হয়েছে সরকার এমন কথা জানানোর মাত্র দু’দিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উইলিয়ামস ১৯৬৮ সালে কুক দ্বীপপুঞ্জ পার্লামেন্টে প্রথম নির্বাচিত হন। তিনি ১৯৯৯ সালে চার মাসের জন্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ ছোট দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

তিনি একজন চিকিৎসকও ছিলেন এবং তাকে নিউজিল্যান্ড ও কুক দ্বীপপুঞ্জের স্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ সদস্য বিবেচনা করা হয়।  খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved