1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত দম্পতির বিদায় জানানোর দৃশ্য ভাইরাল (ভিডিও)

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ১০০ Time View

করোনাভাইরাস এখন শুধু চীনেই নয়; বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে। রোগটি মহামারীতে রূপ নিচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা।

চীনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই ভাইরাসে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ৪২৫ আর আক্রান্ত হয়েছে ১৮ হাজার ২০৫ জন।

এখন পর্যন্ত এ ভাইরাস থেকে মুক্তির কোনো কার্যকরী ওষুধ আবিস্কারে সফল হয়নি ভাইরোলজিস্টরা।

করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে যখন আতঙ্ক বিরাজ করছে তখন হৃদয়বিদারক একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওটি দেখে কান্নায় বুক ভাসাচ্ছেন নেটিজেনরা।

জিয়াং উই নামে এক টুইটার হ্যান্ডেলে পোস্ট হওয়া ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের বেডে শুয়ে মাস্ক পর অশীতিপর এক দম্পতি। তারা একে অপরকে বিদায় জানাচ্ছেন।

এই দম্পতির দুজনেই করোনাভাইরাসে আক্রান্ত বলে লেখা হয়েছে ভিডিওতে।

ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, দম্পতির সংজ্ঞা কী? করোনাভাইরাসে আক্রান্ত ৮০ এর বেশি বয়সী এই দম্পতি আইসিইউ-তে একে অপরকে বিদায় জানাচ্ছেন। হয়তো শেষবারের মতো সাক্ষাৎ ও অভিবাদন!

হৃদয়বিদারক সেই ভিডিও দেখে মন ভারাক্রান্ত নেটিজেনদের।

বিমর্ষ হয়ে একজন লিখেছেন, সত্যি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। দেখেই খারাপ লাগছে বয়স্ক এই দুজনের ভেতর কী চলছে!

অন্য একজন লিখেছেন, করোনাভাইরাস তাদের মৃত্যুর দিকে নিয়ে যেতে পারলেও ভালোবাসাকে মারতে পারবে না। আরেকজন লিখেছেন, দুজনেই ভালোবাসার প্রতি দায়বদ্ধ। সত্যি ভালোবাসা আমৃত্যু সঙ্গে থাকে।

ভিডিওটি আপলোডের জন্য ধন্যবাদ জানিয়ে একজন লিখেছেন, আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে। মানুষের দুঃখ-কষ্ট অপিরিমিত। এই ভিডিও তার প্রমাণ।

ভিডিওটি দেখুন –

https://www.youtube.com/watch?v=S0HFkm0haTU&feature=emb_logo

সূত্র : খালিজ টাইমস, এনডিটিভি, যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved