1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

করোনাকালে সিসিমপুরের বিশেষ পর্ব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৭০ Time View

করোনাভাইরাসের বিষয়টি আমলে নিয়ে নির্মাণ করা হয়েছে সিসিমপুরের বিশেষ একটি পর্ব। যেখানে করোনার এই সময়ে কীভাবে বাড়িতে থেকে শিশুরা খেলার মাধ্যমে আনন্দে নানা বিষয় শিখতে পারবে, সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে।। শিশু ও তাদের পরিবারের জন্য তৈরি বিশেষ এই পর্বের নাম দেয়া হয়েছে ‘এলমোর বিশ্ব সংবাদ’।

জানা গেছে, বিশেষ এই পর্বটি শিশুদেরকে খেলার মাধ্যমে শিখতে সাহায্য করবে। কীভাবে বড়দের পাশাপাশি শিশুরাও আনন্দ, দুঃখ, হতাশা ইত্যাদি অনুভূতিগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে তাও শেখাবে। এই পর্বে এলমো তার ঘরে মজার খেলা খেলে।

সে ‘এলমোর বিশ্ব সংবাদ’ নামে একটি অনুষ্ঠান সঞ্চালন করে, যেখানে ঘরে থেকেই তার সঙ্গে যোগ দেয় হালুম, টুকটুকি, গ্রোভার, বিস্কুট পাগলা, রায়া এবং সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুরা। আর দেখায় ঘরে নিরাপদে থেকে কীভাবে তারা মজা করে সময় কাটাচ্ছে।

পর্বটিতে প্রিয় বন্ধু হালুম আর টুকটুকিকে দেখা যাবে রিপোর্টারের ভূমিকায়। তারা হাজির হবে বিশেষ খবর নিয়ে। আর তা হলো, শিশুরা এই সময়ে কীভাবে তাদের দুঃখ বা হতাশার মতো গভীর আবেগগুলো অঙ্গভঙ্গি ও নাচের মাধ্যমে প্রকাশ করতে পারে।

বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ শিশু নতুন রুটিনের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছে। ঠিক এই পরিবর্তিত পরিস্থিতিতে শিশু আর তার পরিবারের সদস্যরা কীভাবে খাপ খাইয়ে নেবে, তা জানানো নিজের দায়িত্ব বলে মনে করেন সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম।

তিনি বলেন, লেগো ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে সিসিমপুর শিশুদের ও তাদের পরিবারের পাশে থাকবে এবং এই সময়ের মানিয়ে নিতে শিশুদের সহায়তা করবে বলে আশা করি।

মোহাম্মদ শাহ আলম জানান, বিশেষ এই পর্বটি শনিবার দেশের ৭টি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। দীপ্ত টিভিতে সকাল ৭টা ৪৫ মিনিটে, দুরন্ত টিভিতে বেলা ১ টায়, আরটিভি ও বাংলা টিভিতে বিকেল সাড়ে ৫টায়, মাছরাঙা টিভিতে সন্ধ্যা সাড়ে ৬টায়, বিজয় টিভিতে রাত ৯টায় এবং বিটিভিতে রাত সাড়ে ৯টায় প্রচার হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved