1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

করোনাকালে শরীর চর্চায় জিমে গেলে অবশ্যই মেনে চলুন কিছু নিয়ম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ১১০ Time View
Handsome man exercise with dumbbell in the gym

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ঘরবন্দী হয়ে রয়েছে জনজীবন। সেই সঙ্গে বন্ধ হয়ে আছে জিমনেশিয়ামগুলোও। তাই অনেকেই বাইরে না গেলেও ঘরে বসেই শরীর চর্চায় মনযোগী হয়েছেন। লকডাউন উঠা শুরু করার সঙ্গে সঙ্গে কিছু কিছু জিম খুলতে শুরু করেছে।

দেখা যাচ্ছে এর মধ্যেই অনেক স্বাস্থ্যপ্রেমীরা জিমে যেতে শুরু করেছে। তবে করোনার এই সময়ে জিমে গিয়ে শরীর চর্চা করতে হলে আপনাকে মানতে হবে কিছু নিয়ম। নইলে করোনা ভয়ানক থাবা বসাতে পারে আপনাকেও। চলুন এবার জেনে নেয়া যাক করোনাকালে শরীর চর্চায় জিমে গেলে অবশ্যই যে নিয়মগুলো মেনে চলা জরুরি-

দূরত্ব বিধি মেনে চলুন

জিমে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। তাদের মধ্যে কেউ লক্ষণহীন করোনা রোগী কি না তা আপনার জানা নেই। এমন অবস্থায় সাবধানতা অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় নেই। আর এক্ষেত্রে প্রাথমিক শর্তই হলো অন্তত ৬ ফুটের দূরত্ব মেনে চলা। জিমে ফেরত যাওয়ার আগে ট্রেনারের থেকে স্পষ্ট জেনে নিন জিমে মেশিন রি-অর্গানাইজ করা হয়েছে কিনা, যাতে মানুষের মধ্যে ৬ ফুটের দূরত্ব বজায় রাখা যায়।

পরিচ্ছন্নতা মেনে চলা হচ্ছে কি না!

খেয়াল রাখবেন জিমে যাওয়ার সময়ে আপনার নিত্য সঙ্গী যেন অবশ্যই স্যানিটাইজার থাকে। একই সঙ্গে জেনে নিন জিম কর্তৃপক্ষ কীভাবে স্যানিটাইজেশন মেনে চলছে। প্রয়োজনে স্যানিটাইজারের সঙ্গে নিজের কাছে টিস্যুও রাখুন। কোনো যন্ত্র ব্যবহার করার আগে নিজেও একবার তা স্যানিটাইজ করে নিন।

প্রতিদিন জিম স্যানিটাইজেশন হচ্ছে তো!

নিত্য ব্যবহারের সময় তো বটেই, একই সঙ্গে খোঁজ নিন প্রতিদিন জিম শুরু এবং শেষ হওয়ার পর ভালো করে স্যানিটাইজেশন করা হচ্ছে কি না। ভালোভাবে প্রতিটি যন্ত্রপাতি নিয়মিত স্যানিটাইজ না করলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যাবে কয়েক গুণ। ডিপ ক্লিনিংয়ে সুস্থ থাকার মন্ত্র।

থার্মাল স্ক্রিনিং

জিমে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা আছে কি না তা জেনে নিন। একই সঙ্গে খেয়াল রাখুন, প্রত্যেক মেম্বার এবং কর্মীদের জন্যে থার্মাল স্ক্রিনিং ব্যবহার করা হচ্ছে কি না। জিমে ঢোকার আগে শরীরের তাপমাত্রা মাপা বাধ্যতামূলক।

মুখ ঢাকুন মাস্কে

জিমে ঢুকে পড়েছেন বলে মাস্ক খুলে ওয়ার্কআউট করতে হবে এই ভাবনা মাথা থেকে বের করে দিন। আপনি তো বটেই, জিমে উপস্থিত বাকি সবাই মাস্ক পরে আছেন কিনা তা নিশ্চিত হয়ে তবেই ঢুকবেন। একজন কেউও যাতে মাস্ক ছাড়া না ঘোরেন তা সুনিশ্চিত করতে হবে। কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করতে পারেন জিমে। যদি মনে করেন মাস্ক পরে ওয়র্কআউট করতে অসুবিধে হচ্ছে, তাহলে একেবারেই জিম মুখো হবেন না।

পানির বোতল ও তোয়ালে নিন

এই পরিস্থিতিতে জিমের তোয়ালে ও পানির বোতল কিন্তু সংক্রমণ ছড়ানোর মোক্ষম উপায়। তাই নিজের পানির বোতল ও তোয়ালে প্রতিদিন নিজেই নিয়ে যান। আর জিমের ওয়াশরুম ব্যবহার করবেন না। বরং বাড়ি ফিরে ঈষদুষ্ণ পানিতে গোছল সেরে নিন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved