1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

করোনাকালে গাড়ি চালানোর ক্ষেত্রে যেসব বিষয় মানা জরুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২০
  • ১২৬ Time View

গাড়ির মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস! এজন্যই দেশে করোনার বিস্তার রোধে গাড়ি চালকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। 

নির্দেশনায় বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা ও প্রতিষ্ঠানের জন্য পরামর্শ দেয়া হয়েছে। সেখানে গাড়ির চালকদের জন্য বেশ কিছু নির্দেশনাও দেয়া হয়েছে। জেনে নিন সেই নির্দেশনা সম্পর্কে-

> চালকদের অবশ্যই লাইসেন্স নিয়ে কাজে যেতে হবে ও নিজের সুস্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত করতে হবে।

> যাত্রী পরিবহনের আগে গাড়ির অভ্যন্তরীণ সবকিছুই (দরজার হাতল, হ্যান্ডেল, স্টিয়ারিং হুইল) প্রতিদিন নিয়মিতভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।

> হাঁচি বা কাশির সময় নাক ও মুখ টিস্যু বা কনুই দিয়ে ঢেকে নেয়া ও হাত সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এক্ষেত্রে সাবান পানি অথবা জীবাণুনাশক দিয়ে বারবার হাত পরিষ্কার করতে হবে।

> গাড়ি চালানোর সময়ে গ্লাভস, মাস্ক পরিধানের পাশাপাশি প্রয়োজনে সুরক্ষা পোশাক পরিধান করবেন।

> সংক্রমণ কমাতে ও নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে যাত্রীদেরও সতর্ক থাকতে হবে।

> চালকেরা গাড়ি চালানোর বিরতিতে বা বিশ্রামের মাঝে একত্র না হয়ে যথাসম্ভব নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

> বিশ্রাম ও খাবার খাওয়ার জন্য খোলা জায়গা বা গাড়িতেই খেতে হবে।

> যে কোনো লোকসমাগম বা ঘনবসতিপূর্ণ জায়গা এড়িয়ে চলতে হবে। আর কেউ অসুস্থ হলে তাকে কাজে যেতে নিষেধ করতে হবে।

> সন্দেহজনক রোগীকে পরিবহন করার পর সম্পূর্ণ গাড়িকে জীবাণুমুক্ত করতে হবে।

> নিজের সন্দেহজনক উপসর্গ দেখা দিলে চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved