1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন

করলার চায়ে স্বাস্থ্য উপকারিতা, কমবে ওজনও

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৭৭ Time View

করলা সবজি হিসেবেই বেশি খাওয়া হয়। তবে এর তিতা স্বাদের জন্য অনেকেই খেতে পছন্দ করেন না। করলার রয়েছে  নানান স্বাস্থ্য উপকারিতা। রান্না করার পাশাপাশি বিভিন্ন স্মুদি ও সবজির জুসের পুষ্টিগুণ বৃদ্ধির জন্য করলা মেশানো হয়ে থাকে।

এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও লিভার পরিষ্কার ও ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে করলা। করলার উপকারিতা লাভের আরও একটি উপায় হলো করলার তেতো চা পান করা। শুকনো করলার টুকরাকে পানিতে ভিজিয়ে রেখে চা তৈরি হয় এবং ওষুধ হিসেবে বিক্রি হয়।

এর গুঁড়া বা নির্যাস হিসেবেও বাজারে পাওয়া যায়। এই চা করলার পাতা, ফল এবং বীজ দিয়েও তৈরি করা যায়। ওজন কমানোর পাশাপাশি আরো অনেকভাবে স্বাস্থ্যের উপকার করে। এই চা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে শরীর সুস্থ রাখতে সাহায্য করে। লিভার ডিটক্স করতে সাহায্য করে ফলে বদহজম রোধ করে।

এই চায়ে উপস্থিত ভিটামিন সি কোনো ইনফেকশনের হাত থেকে রক্ষা করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীরের বাড়তি মেদ কমিয়ে ওজন কমাতে সহায়তা করে।

জেনে নিন কীভাবে এই চা তৈরি করবেন-

সহজেই বানানো যায় করলার তেতো চা। কিছু শুকনো বা তাজা করলার টুকরো, পানি এবং মিষ্টির জন্য স্বাদ মতো মধু নিন। করলা গাছের পাতাও ব্যবহার করা যায়। তবে করলা সহজলভ্য তাই করলা ব্যবহার করুন। পানি ফুটিয়ে তার মধ্যে শুকনো করলার টুকরো দিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে ফোটান যাতে করলার সমস্ত পুষ্টিদ্রব্য পানিতে মিশে যায়। চুলা থেকে নামিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রাখুন। এরপর কাপে চা ছেঁকে নিন এবং মিষ্টির জন্য মধু মেশান। আপনার করলার চা তৈরি। তবে রক্তে সুগার নিয়ন্ত্রণে এই চা খেলে মিষ্টি ব্যবহার করবেন না। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved