1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

কবে বিয়ে করছেন জানালেন নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৯ Time View

‘নুসরাত ফারিয়া বিয়ে করেছেন!’ এমন গুঞ্জন ছিল বছরখানেক। এরপর নানা নাটকীয়তা শেষে চলতি বছরের ২১ মার্চ ঘরোয়া আয়োজনে বাগদান হয়েছে নুসরাত ফারিয়ার। হবু বরের নাম রনি রিয়াদ রশিদ। কিন্তু নায়িকার বিবাহ অভিযান হবে কবে? সেই প্রশ্ন ঘুরছে ভক্তদের মনে।

নুসরাত ফারিয়া বলেন, আমরা ডিসেম্বরের শেষের দিকে বিয়ে করব, আশা করি সেই সময়ের মধ্যে পরিস্থিতি আরো ভালো হয়ে উঠবে। আমরা তার পরে অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার পরিকল্পনা করছি।

গত মঙ্গলবার ছিল নুসরাত ফারিয়ার জন্মদিন। নতুন স্বাভাবিকের এই জন্মদিনে কেক কাটাকাটি পর্ব ছিল; বাদ যায়নি উপহারের অধ্যায়টিও। প্রেমিকের সঙ্গে আংটিবদলের পর প্রথম জন্মদিন। ফারিয়া জানান, এবারের জন্মদিনে তাকে হবু স্বামী নীল হীরার আংটি উপহার দিয়েছেন।

জানা গেছে, খুব শিগগিরই রাজা চন্দের ‘ভয়’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ভারতে যাবেন অভিনেত্রী। এদিকে ওপার বাংলার নায়ক অঙ্কুশের সঙ্গে বিবাহ অভিযান ছবিটা করে আলোচিত হয়েছিলেন তিনি। ছবিটার সাফল্যের পর সেটার সিকুয়েল করবেন বলে ঠিক করলেন পরিচালক বিরসা দাসগুপ্ত।

নুসরাত ফারিয়ার সবশেষ সিনেমা ‘শাহেনশাহ’ চলতি বছরের ৬ মার্চ মুক্তি পায়। তার সঙ্গে মূল চরিত্রে অভিনয় করেন সুপারস্টার শাকিব খান। শাকিব খানের বিপরীতে এটাই নুসরাতের প্রথম সিনেমা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved