1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

কথা রাখলেন বাদশা, রতন কাহারকে দিলেন পাঁচ লাখ টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৮১ Time View

‘গেন্দা ফুল’ গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া বলিউড র‌্যাপার বাদশা। তবে এবার তিনি তার কথা রেখেছেন। বাদশা গীতিকার শ্রী রতন কাহারকে ৫ লাখ টাকা দিয়েছেন।

কিছুদিন আগে রতন কাহারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন বাদশা। তখনই প্রতিশ্রুতি দিয়েছিলেন, রতন কাহারের পাশাপাশি তার নাতি-নাতনির পড়াশোনার জন্যেও আর্থিক সাহায্যে করবেন। তিনি যে মিথ্যে প্রতিশ্রুতি দেননি সেটি তিনি প্রমাণ করে দিলেন।

মুক্তির পর থেকেই চার্টবাস্টারে প্রথমের দিকেই থাকছে ব়্যাপার বাদশার ‘গেন্দাফুল’। কিন্তু জনপ্রিয়তার পাশাপাশি সমালোচনার শিকার হতে হয় বাদশাকে। নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন, ‘বড়লোকের বিটি লো’ গানটি বাংলার শিল্পী রতন কাহারের সৃষ্টি। অথচ তার নাম উল্লেখ নেই কোথাও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মঙ্গলবার অর্থাৎ ৩১ মার্চ ‘গেন্দা ফুল’ গান এবং বাংলার রতন কাহার প্রসঙ্গে মুখ খুলতে বাধ্য হন বাদশা।

জানান, এই গানটি যে রতন কাহারের লেখা সেটা তিনি জানতেন না। এর আগে বহুবার এই গান তিনি শুনেছেন এবং ইউটিউবে এই গানের বহু রিমেকও রয়েছে। তার মূল কারণ, সব ক্ষেত্রেই শুধু উল্লেখ রয়েছে, এটি ‘বাংলার লোকগীতি’, কিন্তু কোনোটাতেই গানের রচয়িতার নাম নেই।

প্রসঙ্গত, দুবছর আগে একটি বাণিজ্যিক বাংলা ছবিতেও এই গানের কথা নিয়ে রিমিক্স করা হয় এবং সেখানেও রতন কাহারের কোনো নাম ছিল না। স্বাভাবিকভাবেই সত্যিটা বাদশারও নজরের আড়ালেই রয়ে যায়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved