1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

কঙ্গনার বিরুদ্ধে উঠল চুরির অভিযোগ

গ্লোবাল প্রাইম বিনোদন ডেস্ক:
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ১৯৮ Time View
অভিনেত্রী কঙ্গনা রানাউতে। ছবি: সংগৃহীত

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বলিউডের প্রথম সারির তালিকায় রয়েছেন যিনি। তার কথার আঘাত বিতর্ক সৃষ্টির বিশাল রসদ। ব্যক্তি গুণ বা যেকোনো বলয়ে বেফাঁস মন্তব্য করতে কুণ্ঠাবোধ করেন না তিনি। সোজাসাপ্টা কারো বিরুদ্ধে অভিযোগ করতে তার কোনো রাখঢাক নেই। এরই মধ্যে এই অভিনেত্রীর বিরুদ্ধে উঠল চুরির অভিযোগ।

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ‘মণিকর্ণিকা রিটার্ন: দ্য লিজেন্ড অব ডিড্ডা’ সিনেমার ঘোষণা দিয়েছেন। এরপর শুরু হয় বিতর্ক। তার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ করেন লেখক আশিষ কাউল।

এদিকে লেখক আশিষ কাউলের এই দাবির পরিপ্রেক্ষিতে কঙ্গনা এখনো কোনো মন্তব্য করেননি।

এর আগে কাশ্মিরি যোদ্ধা রানি ডিড্ডাকে নিয়ে সিনেমার ঘোষণা দিয়ে টুইটারে কঙ্গনা লেখেন, ‘আমাদের ভারতবর্ষ ঝাঁসি রানির মতো অনেক বীরাঙ্গনার গল্পের সাক্ষী। তেমনি একজন কাশ্মিরের এক রানির, যে মেহমুদ গজনিকে একবার নয় দুইবার হারিয়েছেন।’

লেখক আশিষ কাউল জানান, তার ‘ডিড্ডা: দ্য ওয়ারিয়র কুইন অব কাশ্মির’ নামে বই ইতোমধ্যে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে। এর কপিরাইটও তার কাছে রয়েছে। লকডাউনের মধ্যে বইটির হিন্দি সংস্করণ লেখার জন্য কঙ্গনার সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি।

এই লেখক দাবি করেন, তিনি হিন্দি সংস্করণের জন্য যখন কঙ্গনাকে ই-মেইল পাঠিয়েছিলেন তখন কোনো উত্তর পাননি। হঠাৎ এই অভিনেত্রীর সিনেমার ঘোষণা দেয়াতে তিনি ভীষণ অবাক হয়েছেন।

তিনি আরো বলেন, ‘দিদা জীবনীর কপিরাইট আমার কাছে রয়েছে। তিনি লোহারের প্রিন্সেস। বর্তমানে এটি জম্মু।’

আশিষ কাউলের মতে, তিনি যেভাবে বইটি লিখেছেন তাতে খুব সহজেই এটি থেকে সিনেমা নির্মাণ সম্ভব। এ বিষয়ে তিনি রিলায়েন্স এন্টারটেইনমেন্টের সঙ্গে যোগাযোগও করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved