1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

ওয়াজিদকে নিয়ে পরিণীতির আবেগঘণ পোস্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৮৭ Time View

করোনায় স্তব্ধ গোটা দেশ ৷ গত দু’মাস ধরে বিশেষ পরিস্থিতির মধ্যে শুধু একের পর এক দুঃসংবাদই পেয়েছেন সাধারণ মানুষ৷ এবার বলিউড হারাল আরো এক দুর্দান্ত প্রতিভাকে৷ হিন্দি সিনেমাকে একাধিক হিট গান উপহার দেয়া সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান রোববার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর ৷

সঙ্গীত পরিচালক ওয়াজিদের মৃত্যুর খবর পেয়ে শোকাহত পরিণীতি চোপড়া হয়ে পড়লেন নস্ট্যালজিক৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সঙ্গীত পরিচালক ওয়াজিদের সঙ্গে কাটানো এক আবেগঘন সন্ধের কথা৷

পোস্ট শেয়ার করে পরিণীতি লিখলেন, তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটি সন্ধ্যা আমি ভুলতে পারব না৷ মনে আছে, আমরা গান গেয়েছিলাম তাজমহলের সামনে বসে, তখন সন্ধ্যা নামছিল৷ সেই সন্ধ্যাটা গোটা জীবনে ভুলতে পারব না৷ তুমি চিরদিন আমার মনে থেকে যাবে।

সংবাদসংস্থা পিটিআই-কে ওয়াজিদের দাদা সাজিদ খান জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই তার ভাইয়ের মৃত্যু হয়েছে৷ পাশাপাশি ওয়াজিদের রিপোর্ট করোনা পজিটিভ ছিল বলেও জানান তিনি৷ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যাতেও ভুগছিলেন ওয়াজিদ ৷ খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved