1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

ওজন বাড়াতে চান? মেনে চলুন সঠিক ডায়েট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৬০ Time View

ওজন কমানো নিয়ে যেমন অনেকেই চিন্তিত থাকেন। তেমনি কম ওজন নিয়েও চিন্তার শেষ থাকে না অনেকের। ওজন বেশি হওয়া যেমন কষ্টের, কম হওয়াটাও দুঃখজনক।

ওজন বাড়াতে অনেকেই বেশি বেশি খাওয়া-দাওয়া করেন। ভাবেন এতেই বুঝি ওজন বেড়ে যাবে। যা একদমই ভুল ধারণা। এক্ষেত্রে ওজন কী কারণে কম তা প্রথমে জানা জরুরি। চলুন জেনে নেয়া যাক সেগুলো-

> বিভিন্ন কারণে মানুষের ওজন কম হতে পারে। মায়ের বুকের দুধ জন্মের পর না খাওয়া,  সঠিকভাবে ও সঠিক সময়ে কমপ্লিমেন্টারি খাবার না খাওয়া, ব্লেন্ড করে খাওয়া, ঘরের খাবার না খেয়ে টিনজাত খাবার খাওয়া ইত্যাদি কারণে অনেক সময় দুই বা তিন বছর বয়সের পর অনেকের ওজন কমতে থাকে।

> আবার বংশগত ও হরমোনজনিত কারণেও অনেকের ওজন কম থাকে।

> অনিয়মিত জীবন যাত্রার কারণেও ওজন কমে। যেমন, সময়মতো না খাওয়া,  রাত জাগা,  পুষ্টিকর খাবার না খাওয়া ইত্যাদি কারণেও ওজন কম হতে পারে।

এই বিষয়ে অ্যাপোলো হাসপাতালের প্রধান পুষ্টিবিদ এবং সহসভাপতি (অ্যাসোসিয়েশন অব নিউট্রিশনিস্টস অ্যান্ড ডায়েটিশিয়ানস) জানিয়েছেন, ওজন বাড়ানোর সঠিক নিয়ম হলো, কারণ বের করার পর সঠিক ব্যবস্থা নেয়া। জীবনযাত্রা যদি হয় কারণ, তবে ওজন বাড়াতে অবশ্যই সেটি পরির্বতন করতে হবে।

আপনার বর্তমান ওজনের সঙ্গে কমপক্ষে ৩০ থেকে ৩৫ কিলোক্যালরি হিসাব করে ডায়েট শুরু করতে হবে। যেমন কারো ওজন যদি ৪৫ কেজি হয়, তবে ওজন বাড়াতে প্রথমে তাকে এক হাজার ৪০০ কিলোক্যালরির ডায়েট শুরু করতে হবে। দুই মাস পর ওজন বাড়ার ওপর ভিত্তি করে ধীরে ধীরে ক্যালোরি বাড়াতে হবে। ওজন কমাতে যেমন ধারাবাহিকভাবে নিয়ম মেনে কমাতে হয়,  ঠিক তেমনি ওজন বাড়াতেও ধারাবাহিকতা মানতে হবে।

কে কত ওজন বাড়াবে, তা নির্ভর করে তার বিএমআই ও শারীরিক গঠনের ওপর। তাই এই কাজটি নিজে নিজে নয় বা ইন্টারনেট দেখে দুই হাজার বা দুই হাজার ৪০০ ক্যালোরির খাবার নয়, সুষম প্রোটিন বহুল ও কমপ্লেক্স কার্বহাইড্রেট যুক্ত খাবার বারে বারে খেতে হবে। এছাড়া  ৩০ মিনিট হাঁটা এবং আট ঘণ্টা ঘুমানো- এই বিষয়গুলো মানলে আপনার ওজন সঠিক ও সুন্দরভাবে বাড়বে। আর সেই জন্য একজন বিশেষজ্ঞ বা ডায়েটিশিয়ানের কাছে যাওয়া জরুরি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved