1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

ওজন কমিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ২৫৯ Time View
জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফাইল ছবি, সংগৃহীত।

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পা রাখেন রূপালি জগতে। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পেয়েছেন ‘ঢালিউড কুইন’ খ্যাতি। ৭২টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। আর তার বেশিরভাগ ছবিই শাকিব খানের বিপরীতেই করা।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ সিনেমা ‘পাংকু জামাই’। আবদুল মান্নান পরিচালিত এ সিনেমাটি ২০১৮ সালের ১৬ জুন মুক্তি পেয়েছিল। এ সিনেমাতেও শাকিব খানের বিপরীতে ছিলেন অপু বিশ্বাস। তবে সর্বশেষ তিনি অভিনয় করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন বাপ্পি চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস।

সম্প্রতি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘ছায়াবৃক্ষ’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। আর এ ছবিতে অপুর বিপরীতে রয়েছেন চিত্রনায়ক নিরব।

এদিকে ‘ছায়াবৃক্ষ’ শিরোনামের ছবিটি নিয়ে অপু বিশ্বাস বলেন, চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে টানা ১৫দিন শুটিং করব। সিনেমায় ‘তুলি’ চরিত্রে দেখা যাবে আমাকে। চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না নিয়ে ‘ছায়াবৃক্ষ’ ছবির গল্প।

তবে সিনেমার জন্য ১৫ কেজি ওজন কমিয়েছেন অপু বিশ্বাস। এ ব্যপারে নায়িকা বলেন, আসলে এই সিনেমার জন্য ওজন কমিয়েছে বিষয়টি তা নয়। আমার কাছে মনে হয়, ওজন ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো টোনিং। সেটাই করছি এখন। আর সৌন্দর্যই আমার মূল ফোকাস। যেহেতু কাজ করছি, আর লকডাউনে বেশ ভালো সময় পেয়েছি তাই নিজেকে প্রস্তুত করতে পেরেছি।

অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। এতে চিত্রনায়ক নিরবকে দেখা যাবে ‘অনুপ’ চরিত্রে। নিরব-অপু ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু প্রমুখ। আসছে বছর সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছেন পরিচালক।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved