1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

‘ওই ব্যক্তির আঙুল মুচকে দিই’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৮৩ Time View

কারিনা কাপুর খানের রেডিয়ো টক শো ‘ওয়াট উইমেন ওয়ান্ট’-এ সম্প্রতি জীবনের এক স্মরণীয় ঘটনা শেয়ার করলেন বলিউড তারকা তাপসী পান্নু। অভিনেত্রী বলেন, গুরুপরবের সময় আমরা গুরুদ্বারে যেতাম। তার ঠিক পাশের একটি খাবার স্টল ছিল যেখানে বাইরে থেকে আসা দর্শনার্থীদের খাবার দেওয়া হতো। জায়গাটিতে এতটাই ভিড় থাকত যে সব সময় ধাক্কাধাক্কি হতো। এর আগেও সেখানে আমার অদ্ভুত কয়েকটি অভিজ্ঞতা হয়েছিল। আমি জানতাম এ রকম ভিড়ে গেলে আবারও খারাপ কিছু একটা হতে পারে। সেভাবেই নিজেকে মানসিক ভাবে প্রস্তুত রেখেছিলাম।’

তাপসী আরও বলেন, ‘আচমকা এক ব্যক্তি আমাকে পিছন দিক থেকে খারাপ ভাবে স্পর্শ করার চেষ্টা করে। আমি বুঝলাম আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তৎক্ষণাৎ আমি ওই ব্যক্তির আঙুল মুচকে দিই এবং খুব দ্রুত সেই জায়গা ছেড়ে বেরিয়ে আসি।’

পর্দায় তিনি বরাবরের সাহসিনী। লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরেও সেই একই রকম সাহসী তাপসী। অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছেন। সাম্প্রতিককালে রিয়া চক্রবর্তীর সমর্থনে মুখ খোলায় অনেক বিরূপ মন্তব্য উঠেছে তার দিকে। কোনও কিছুকে তোয়াক্কা না করেই রিয়ার পাশে দাঁড়িয়েছেন তিনি। একই ভাবে অভিনেত্রী পায়েল ঘোষ পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ আনার পর বন্ধু অনুরাগের পাশে ছিলেন তিনি। বন্ধুর কঠিন সময়ে তার সঙ্গে ছবি শেয়ার করে জানিয়েছিলেন অনুরাগই তার দেখা সব চেয়ে বড় একজন নারীবাদী মানুষ। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved