1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

ঐতিহাসিক অবিচারকে সংশোধন করতেই সিএএ: মোদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৬৯ Time View
দিল্লির সমাবেশে বক্তব্য রাখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি-এনডিটিভি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ঐতিহাসিক অবিচারকে সংশোধন করতে এবং প্রতিবেশী দেশগুলো থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘুদের প্রতিশ্রুতি পূরণ করতেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) আনা হয়েছে। মঙ্গলবার দিল্লিতে এনসিসি সমাবেশে সিএএ’র পক্ষে বক্তব্য রাখেন মোদি। খবর এনডিটিভি’র

সমাবেশে মোদি আরও বলেন, দেশভাগের সময় দেশে একটি বিভেদ রেখা টানা হয়েছিল। যার ফলে মানুষ বিভক্ত হয়ে পড়েছিল। সিএএ’র ফলে ওই বিভেদ ভাঙ্গা হবে বলে মনে করেন মোদি।

সিএএ পাসের পর থেকেই বিরোধী দলগুলো একে সংবিধানের লঙ্ঘন বলে সমালোচনা করে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এবিষয়ে মোদি বলেন, ‘যারা সংবিধানের কথা বলছে তারাই একদিন সংবিধানকে বাতিলের কাতারে ফেলে দিয়েছিল।’ সিএএ নিয়ে বিরোধী দলগুলো ‘ভোটব্যাঙ্ক রাজনীতি’ করছেন বলেও মন্তব্য করেন মোদি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন রাজ্যসভায় পাস হয়। এই আইনে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে ভারতে আগত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সমালোচকদের মতে, এই আইন বৈষম্যমূলক এবং সংবিধানে বর্ণিত দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved